চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজে শিবগঞ্জ ৩৩ কেভি লাইনের বৈদ্যুতিক পোল স্থানান্তর করা হবে। এ কারণে শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নেসকো।
নেসকোর শিবগঞ্জ আবাসিক প্রকৌশলী জানান, আগামী ২১ নভেম্বর (শুক্রবার) এবং ২২ নভেম্বর (শনিবার) ২০২৫ তারিখে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজে নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের ভোগান্তি কমাতে বিষয়টি মুঠোফোন বার্তা ও মাইকিংয়ের মাধ্যমে আগেই জানানো হয়েছে বলে দপ্তর সূত্রে জানা যায়। পাশাপাশি প্রয়োজনীয় কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।
নেসকো কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
