নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞার বিজয় নিশ্চিত করতে শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. আলমগীর কবির জুয়েল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মইনুল ইসলাম মুকুল, প্রফেসর মো. আলিম এবং ডা. মো. নাহিদুজ্জামান সুমন।
অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমন।
