শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই” শ্লোগানে গোমস্তাপুরে বিএনপির বিশাল সমাবেশ

চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই”  শ্লোগানে  গোমস্তাপুরে বিএনপির  বিশাল সমাবেশ

   

 গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ ) সংবাদদাতা:

 

“চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হযেছে। 

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে অনুষ্ঠিত এ গণজমায়েত ছিল উপজেলা পর্যায়ের শেষ গণজমায়েত। 

 

বুধবার বিকালে অনুষ্ঠিত এ সমাবেশে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র দলীয় মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী সাবেক এমপি ও চেয়ারপারসনাল উপদেষ্টা হারুন অর রশিদ।

 

 তিনি বলেন, “পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবন রেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকবো।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনীত প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

তিনি বলেন, “পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়—ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। 

 

আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আশাদুল্লাহ আহমদ, তসিকুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম ভোলাহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, নাচোল উপজেলা বিএনপি নেতা দুরুদ হদা।

এসময় উপস্থিত ছিলেন মহিলাদল নেত্রী নরুননেসা বাবলি ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা প্রমুখ।

শেষে প্রধান অতিথি আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশাল মহাসমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান। এদিন প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানানো হয়। 

 

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.