শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের টহল জোরদার: আটক ৫

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের টহল জোরদার: আটক ৫

স্টাফ রিপোর্ট াার:

আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সূতক অবস্থানে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ। বিভিন্ন মোড় গুলোতে পুলিশের অবস্থান ও টহল লক্ষ্য করা গেছে।

এদিকে ১৩ নভেম্বর ঘোষিত ‘লকডাউনে’ অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে অভিযান শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে। মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম। এর অংশ হিসেবে ১০ ও ১১ নভেম্বর রাত থেকে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযােনে জেলার বিভিন্ন স্থান থেকে ৫জনকে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আবু তালেবের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো: রাজিবুল ইসলাম জীবন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মৃত শাহাবুদ্দিনের ছেলে মেকাইল ইসলাম ও মৃত ইউনুস দেওয়ানের ছেলে আনসার আলী, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মৃত সহিমের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন এবং নাচোল উপজেলার থানাপাড়া এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত নাচোল সরকারি কলেজে ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সোহান আলী।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, মঙ্গলবার ও বুধবার জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এই সময় জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জেলাজুড়ে অভিযান চলমান আছে বলেও জানান তিনি

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.