স্টাফ রিপোর্টার:
শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের আওতাধীন রসুলপুর ১১ কেভি ফিডারের লাইনের পোল স্থানান্তর কাজের জন্য আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ০৮:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকা সমূহ হলো একাডেমী মোড়, নরোত্তমপুর, নৌকাবাগান, ভাংগাব্রীজ, পিঠালীতলা উত্তরপাড়া, পিঠালীতলা দক্ষিণপাড়া, ঝাকসুপাড়া, মাদ্রাসা মোড় ও গাজীমোড় ।
তবে অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি মুঠোফোন ও মাইকিংয়ের মাধ্যমে সম্মানিত গ্রাহকগণকে জানানো হয়েছে।
