শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

বিএনপি''র প্রার্থী পরিবর্তনের দাবিতে কানসাট মোড় অবরোধ করে বিক্ষোভ - সমাবেশ

বিএনপি''র প্রার্থী পরিবর্তনের দাবিতে কানসাট মোড় অবরোধ করে বিক্ষোভ - সমাবেশ

 

স্টাফ রিপোর্টার;

‎

‎চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। 

‎

‎রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে আধা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সমর্থকরা। এসময় আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি শাজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান। অবরোধের কারনে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা যান চলাচল বন্ধ থাকায় সড়কে প্রায় এক ঘন্টাব্যাপী দীর্ঘ যানযট সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

‎

‎আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর শাহজাহান মিয়া ৮ বার দলীয় মনোনয়ন পেয়ে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিগত ১৭ বছরে আ.লীগের র্দুশাসনের সময় বিদেশে আরাম-আয়েশে কাটিয়েছেন শারীরিকভাবে অসুস্থ ৯০ বছর বয়সী নেতা শাজাহান মিয়া। তবুও ত্যাগী নেতা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে বাদ দিয়ে শাজাহান মিয়ার মতো নেতাকে মনোনয়ন দেয়ার ঘটনায় অবাক বিএনপির তৃনমুলের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট যাচাই-বাছাই করে সিধান্ত পুর্নবিবেচনা করার দাবি জানান তারা। এসময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বিএনপির নেতাকর্মীরা।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.