বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | বাংলা: ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৫ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৫.৯১°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৮%
Wind: NW at ৩.৬ M/S
বৃহস্পতিবার
১৭.১°C / ১৭.১°C
শুক্রবার
২১.৯৬°C / ২১.৯৬°C
শনিবার
২৬.৩১°C / ২৬.৩১°C
রবিবার
২৭.২°C / ২৭.২°C
সোমবার
২২.৬৩°C / ২২.৬৩°C
মঙ্গলবার
২০.৭২°C / ২০.৭২°C
বুধবার
১৯.৫৫°C / ১৯.৫৫°C

চাঁপাইনবাবগঞ্জে আবারো সাড়ে ৭ ঘন্টা বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

 চাঁপাইনবাবগঞ্জে  আবারো সাড়ে ৭ ঘন্টা বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩৩ কেভি লাইনের পোল স্থানান্তর কাজের কারণে আগামীকাল , সোমবার শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ এলাকার একাধিক স্থানে সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিস জানায়, চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজের অংশ হিসেবে শিবগঞ্জ ৩৩ কেভি লাইনের বিদ্যুতের পোল স্থানান্তর করা হবে। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

 

এ বিষয়ে আবাসিক প্রকৌশলী জানান, “কাজের সুবিধার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখিত। বিষয়টি মাইকের মাধ্যমে এবং মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানানো হয়েছে।”

 

নেসকো কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

 

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.