শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

সোনামসজিদ স্থলবন্দরে চাল আমদানিতে ধীরগতি, বাজারে দামে সামান্য পতন

সোনামসজিদ স্থলবন্দরে চাল আমদানিতে ধীরগতি, বাজারে দামে সামান্য পতন

📅 প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫

🖋️ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

 

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চলতি বছরে চাল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বন্দর সূত্রে জানা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মোট ৪০ হাজার ৭৭৩ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। গত মাসে এই পরিমাণ ছিল ২৭ হাজার ৮৭৬ মেট্রিক টন, কিন্তু চলতি মাসে তা এক-তৃতীয়াংশেরও বেশি কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র ৯ হাজার ৯০০ মেট্রিক টনে।

 

 

 

অন্যদিকে, বাজারে এর প্রভাব পড়েছে কিছুটা ইতিবাচকভাবে। গত এক সপ্তাহে বিভিন্ন জাতের চালের দাম কমেছে প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা। পাইকারি বাজারে দামের এই পতন ক্রেতাদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে, তবে খুচরা বাজারে এখনো তেমন বড় পরিবর্তন দেখা যায়নি।

 

চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারও পদক্ষেপ নিয়েছে। গত ২২ অক্টোবর সরকার আরও এক লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে, যা দ্রুত কার্যকর হলে বাজারে সরবরাহ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন আমদানিকারকরা।

 

সোনামসজিদ স্থলবন্দরের কর্মকর্তারা জানান, নভেম্বরের শুরু থেকে নতুন অনুমতিপ্রাপ্ত আমদানিকারকদের চাল আসতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। এতে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং চালের দাম স্থিতিশীল থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.