শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ : স্ত্রী সন্তান ও শিশুরা বিচার চাইতে করলেন মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ : স্ত্রী সন্তান ও শিশুরা বিচার চাইতে করলেন মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আপন দুই ভাই আলম ও মিলন হত্যাসহ ১৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদ এবং অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার ফুলবাড়ি মোড়ে ভুক্তভোগি পরিবারের ব্যানারে আহত ও নিহতদেও স্ত্রী, সন্তান ও শিশু সহ এলাকার শত শত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ডা: মিজানুর রহমান, কাফেক আলি কাফি,  জুলেখা খাতুন, নূরেশা, কাহার আলী, মামুন আলী, নিহত আলম ও মিলনের ভাই আহত আমিরুল ইসলাম ও শরিফ প্রমূখ।এ সময় তাদেও সাথে একাত্নতা ঘোষণা কওে বক্তব্য দেন সাবেক নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু তাহের খোকন।

বক্তারা অভিযোগ করে বলেন, ওই ঘটনায় মামলা হলেও পুলিশ মুল আসামীদের এখনও ধরতে পারেনি। নামে মাত্র আসামী এমন মাত্র ৫ জনকে গ্রেফতার করেছে। তারা অবিলম্বে মামলার সকল আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। সেসাথে হামলার মূল ইন্দনদাতা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আলহাজ¦ আমিনুল ইসলামকেও গ্রেপ্তারের দাবী জানানো হয়।

হামলায় আহত জাহাঙ্গিরের ভাই ও ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এবং খোকন-তুহিন গ্রুপের স্থানীয় নেতা দাবী করেন, সেলিম, এস্তাব ও এমদাদের নেতৃত্বে সাবেক সাংসদ আমিনুল ইসলামের নির্দেশে সেদিন বাড়িতে হামলা,ভাঙচুর ও তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। অথচ এসব মূল আসামী এখনও ধরা ছোঁয়ার বাইরে।এসব মূল আসামী সহ অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টন্তমূলক শাস্তি দিতে হবে।এসময় তিনি অর্থের যোগানদাতা ও মূল পরিকল্পনাকারী কবির এবং সাংসদ আমিনুলকে গ্রেপ্তারের ও তাদের শাস্তি দাবি করেন।

অপরদিকে স্থানীয় তুিহন গ্রুপের সমর্থক বিএনপি নেতা ও সাবেক নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন বলেন, নাচোল শহরের বাসস্টান্ড মোড়ে আমিনুল ইসলামের দলীয় অফিসে ১৩ অক্টোবর এ হামলার পরিকল্পনা করা হয়। ন্যায় বিচার যেন নিশ্চিত হয় এজন্য তিনি ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে একাত্নতা ঘোষণা করেন।
এদিকে সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। স্থানীয় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তার দাবী প্রতিপক্ষ তুৃহিন গ্রুপ আগে আমাদের নেতাকর্মীদের মারধর করেছে।
তার ভাষ্য, আমি শান্তিপ্রিয় মানুষ এটা নাচোলবাসী জানে। স্থানীয়দের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সাহাপাড়ার কিছু বিএনপি কর্মী অপর গ্রুপের উপর হামলা করলে তারা আহত হয়। কয়েকদফা আমরা সমঝোতার চেষ্টা করলেও যার বিচার এখনও হয়নি। এর জেরেই পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং একটি সযোগ সন্ধানী গ্রুপ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আহত ও হামলাকারীরা সবাই তার অনুগত দাবী করে তিনি বলেন, আমি ঢাকায় অবস্থান করায় হামলার পরিকল্পনার বিষয়টি সত্য নয়।  

নাচোল থানায় ৩ মামলা: 
এ ঘটনায় নাচোল থানায় ১৪ অক্টোবর রাত ১২ টার পর সকাল পর্যন্ত ৩ টি মামলা দায়ের করা হয়েছে। বিস্ফোরক আইনে রাতে আহত ঈসমাঈলের ভাবী জুলেখা বেগম ও বিস্ফোরক আইনে অপর মামলাটি আহত সাবেক ওয়ার্ড সদস্য মনিরুলের ভাই কাজেম আলী দায়ের করেন। আর ২ জন নিহতের ঘটনায় নিহত আলমের ছেলে সাদেকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলাটি বৃহষ্পতিবার ভোরে দায়ের করা হয়।এ মামলায় হুকুমের আসামী সাবেক সাংসদ আমিনুল ইসলামকে করা হয়। সেলিম ,এস্তাব সহ ৮০ জনের নাম উল্লেখ করে এবং ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করা হয়।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জোড়া হত্যাকান্ডের ঘটনায় পুলিশ জিরো টলারেন্স নীতিতে সকল আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।আসামী গ্রেপ্তারে পুলিশের কোন গাফলতি নাই।আসামীরা আত্নগোপনে নাচোলের বাইরে অবস্থান করায় তাদের গ্রেপ্তারে একটু সময় লাগছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.