মোঃ নাসিম, নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড় দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।
সভা শেষে তিনি আড্ডা ও শেরপুর গ্রামে জনসংযোগ করেন এবং সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি-বাড়ি ও হাট-বাজারে গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল দশটায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন,
“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা দেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আমাদের পথ দেখায়। তরুণরাই দেশের আসল পরিবর্তনের চালিকা শক্তি।”
কার্যক্রম শেষে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় পার্বতীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
