সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

চরবাগডাংগা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৭টি ভারতীয় মহিষ আটক

চরবাগডাংগা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৭টি ভারতীয় মহিষ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা ৭টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।

 

বিশেষ তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত সংলগ্ন রাণীনগর এলাকায় (সীমান্ত হতে প্রায় ৯০০ গজ বাংলাদেশের ভেতরে) অভিযান পরিচালনা করে। এ সময় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৪টি এবং নদীর চরে ৩টি—মোট ৭টি ভারতীয় মহিষ জব্দ করা হয়।

 

জব্দকৃত মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধভাবে গবাদিপশু, বিভিন্ন চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি সদস্যরা চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.