রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৬ আশ্বিন ১৪৩৩ | আরবি: ৩০ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
সোমবার
২৫.৪৫°C / ২৫.৪৫°C
মঙ্গলবার
২৭.৪৬°C / ২৭.৪৬°C
বুধবার
৩১.৭৩°C / ৩১.৭৩°C
বৃহস্পতিবার
৩২.৬৩°C / ৩২.৬৩°C
শুক্রবার
২৮.৯৮°C / ২৮.৯৮°C
শনিবার
২৮.০৮°C / ২৮.০৮°C
রবিবার
২৬.৮৭°C / ২৬.৮৭°C

শিবগঞ্জে দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

শিবগঞ্জে  দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

শিবগঞ্জ প্রতিনিধি:

রসুলপুর ১১ কেভি ফিডারের লাইনের পোল স্থানান্তর কাজের কারণে রসুলপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

 

জানানো হয়, আগামী ২৪ অক্টোবর (শুক্রবার) ও ২৫ অক্টোবর (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কাজ চলবে। এ সময় ইসরাইল মোড়, হাজী মোড়, জালমাছমারি, সহড়াতলা ও রসুলপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

তবে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে ওইসব এলাকায় পুনরায় স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। অন্য সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

 

এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, “গ্রাহকদের উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে পোল স্থানান্তর কাজটি করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

 

স্থানীয়রা জানান, বিদ্যুৎ বিভাগের এই উদ্যোগের ফলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে তারা আশা করছেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.