নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ, ২৩ অক্টোবর ২০২৫:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব অাবু মতাজ সাদ উদ্দিন আহমেদ।
সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব উজ্জ্বল কুমার ঘোষ।
জেলা প্রশাসন ও বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (নিহত) পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই বেদনার। এ ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়, তবে সরকারের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতীক।”
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএ প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
