নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর ২০২৫) সকালে শ্যামপুর চামাবাজার এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষকদলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম, ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব খাইরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি জনাব আব্দুস সামাদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জনাব সেতাউর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব সেলিম রেজা।
এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
