শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

গোমস্তাপুরে কিন্ডারগার্টেন স্কুলের পরিচালকদের সাথে মতবিনিময়

গোমস্তাপুরে কিন্ডারগার্টেন স্কুলের পরিচালকদের সাথে মতবিনিময়

 

গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিন্ডারগার্টেন স্কুলের পরিচালকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার কুন্ড ও একেএম ওলিউল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জিন্নাউল আওয়াল, রহনপুর জ্ঞানচক্র একাডেমির পরিচালক সারওয়ার হাবিব, রহনপুর ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুলসহ অন্যরা। সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পাঠদান,নিবন্ধন, বিনামূল্যে সরকারি পাঠ্যবই প্রাপ্তি, বিভিন্ন প্রান্তিক মুল্যায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.