শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গোমস্তাপুর প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জনাব মোঃ নাদিরুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

 

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইসাহাক আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া উপস্থিত ছিলেন দুইজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

 

সভায় গুণগত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের শেখার ফলাফল বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, “প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে প্রতিটি শিক্ষককে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।”

 

সভা শেষে উপস্থিত সকল প্রধান শিক্ষকগণ শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.