শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইলা মিত্রের জন্ম শতবার্ষিকী উদ্‌যাপন

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইলা মিত্রের জন্ম শতবার্ষিকী উদ্‌যাপন

 

নিজস্ব প্রতিবেদক 

চাঁপাইনবাবগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৫:

তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ও কৃষক-শ্রমিক অধিকার আন্দোলনের

ইলা মিত্রের জন্ম শতবার্ষিকী নানা আয়োজনে উদ্‌যাপিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখার উদ্যোগে শহরের পাওয়ার হাউস মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

ঢাক-ঢোল, নাচ-গান আর ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে এতে যোগ দেন দূর-দূরান্ত থেকে আগত শত শত আদিবাসী নারী-পুরুষ। শোভাযাত্রা ও সমাবেশে ইলা মিত্রের সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শহর।

 

সমাবেশে বক্তারা বলেন, ইলা মিত্র ছিলেন বাংলার কৃষক-শ্রমিক আন্দোলনের সাহসী কণ্ঠস্বর ও নারীমুক্তির প্রতীক। তাঁর তেভাগা আন্দোলনে নেতৃত্ব শুধু ইতিহাস নয়, আজও বঞ্চিত মানুষের প্রেরণার উৎস। তাঁরা দাবি জানান—ইলা মিত্রের সংগ্রামী জীবন ও অবদান স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার।

 

দিবসটি উপলক্ষে বিকেলে পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইলা মিত্রের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে কবিতা পাঠ, গান ও নাট্যাংশে উঠে আসে এক সংগ্রামী নারীর অমর চেতনা।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.