বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

জাম্বুরি অন দ্য এয়ার ও জাম্বুরি অন দ্য ইন্টারনেট উপলক্ষে জাম্বুরির উদ্বোধন

 জাম্বুরি অন দ্য এয়ার ও  জাম্বুরি অন দ্য ইন্টারনেট উপলক্ষে জাম্বুরির উদ্বোধন

বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে ১৭-১৯ অক্টোবর ৬৪ তম জাম্বুরি অন দ্য এয়ার ও ২৯ত তম জাম্বুরি অন দ্য ইন্টারনেট এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের কর্মসূচি আজ নবাবগঞ্জ সরকারি কলেজে শুরু হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার এর সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা কমিশনার প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম। অনুষ্ঠানে জেলা রোভারের সাবেক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এএলটি, নবাবগঞ্জ সরকারি কলেজের আরএসএল ফরহাদ আহমেদ, ডিআরএসএল শামীম উদ্দীন, সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, আরএসএল সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। জাম্বুরি কর্মসূচির কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন রোভার সাব্বির আহমেদ। কার্যক্রমে জেলার বিভিন্ন কলেজ ও মুক্তদলের রোভার ও গার্ল- ইন -রোভারবৃন্দ অংশগ্রহণ করে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.