বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ৫ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ৫ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নাচোলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন নাচোল উপজেলার ঘাঁসুরা এলাকার টুটুল আলীর ছেলে সুমন আলী (৩২), মারকইল গ্রামের হুমায়ন কবীরের ছেলে মো. রাকিব আলী (২৫), মৃত আমজাদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম (৬০), শরীফুল ইসলামের ছেলে তারেক মনোয়ার, ফুলবাড়ী গ্রামের মামুনুর রশীদের ছেলে ইউসুফ আলী।

 

এর আগে নাচোলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় তিনটি মামলা হয়েছে।

 

নাচোল থানার ওসি বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে চারজনই এজাহারভুক্ত আসামি। 

 

শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনিরুল ইসলাম। 

 

গত মঙ্গলবার নাচোল উপজেলার মারকইল এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বুধবার সন্ধ্যায় মিলন আলী ও রাতে আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

সংঘর্ষে হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে। 

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.