শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

চাঁপাশিবগঞ্জে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের কর্মসূচি ঘোষণা

 চাঁপাশিবগঞ্জে বিসিএস  জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের কর্মসূচি ঘোষণা

ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের ন্যক্কারজনক হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।

 

এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং শিক্ষা ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দাবির প্রেক্ষিতে সংগঠনটি কর্মসূচি ঘোষণা করেছে।

 

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ অক্টোবর ২০২৫, রোজ মঙ্গলবার,

আদিনা ফজলুল হক সরকারি কলেজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে

দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়।

 

এ সময় শিক্ষকবৃন্দ কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “ন্যায়বিচার ও শিক্ষক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.