চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ, ১৪ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার):
পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে আজ পুরাতন বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে বিভিন্ন দোকান থেকে আনুমানিক ১১৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের পলিথিন মজুদ বা বিক্রি না করার নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুজ চন্দ্র। সার্বিক সমন্বয় করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আবু সাঈদ।
অভিযান পরিচালনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
