চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধ
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় মহারাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ক্ষতিকর দিক ও এর ভয়াবহ প্রভাব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী মাদকবিরোধী মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান লেখা সম্বলিত খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স, লিফলেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
স্থান: মহারাজপুর উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
