শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

শিবগঞ্জের তর্ত্তিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ জব্দ

শিবগঞ্জের  তর্ত্তিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে  ইলিশ জব্দ

 

নিজস্ব প্রতিবেদক:

মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন আজ ১৪ অক্টোবর ২০২৫ তারিখে তর্ত্তিপুর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আনুমানিক ৫৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

 

অভিযান চলাকালে জব্দকৃত ইলিশ মাছগুলো পরবর্তীতে মানবিক বিবেচনায় সমন্বিত শিশু পরিবার, রসুলপুর বালিকা ইয়াতিমখানা ও মাদ্রাসা, আলহাজ মোশারফ হোসেন মহিলা ইয়াতিমখানা ও পুনর্বাসন কেন্দ্র, এবং ছত্রাজিতপুর ইয়াতিমখানা-এর নিবাসী শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

 

অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, মা ইলিশ রক্ষায় সরকারের এই অভিযান অব্যাহত থাকবে, যাতে প্রজনন মৌসুমে অবৈধভাবে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত কার্যক্রম বন্ধ থাকে।

 

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান ঘোষণা করেছে। এই সময়ে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.