বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

পুঠিয়ায় খাদ্য বন্ধব চাল বিক্রয় কেন্দ্র বন্ধ, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ

পুঠিয়ায় খাদ্য বন্ধব চাল বিক্রয় কেন্দ্র বন্ধ, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ

 

 

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

 

রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশপুকুর বাজার এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিকেন্দ্র বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে।

 

 

এ ঘটনায় ভুক্তভোগী ডিলার ও বিএনপি নেতা ওয়াহেদ আলী গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ইউএনও'র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

 

অভিযোগে জানা যায়, সরকার নির্ধারিত দামে দরিদ্র মানুষের মাঝে চাল বিক্রি করছিলেন ডিলার ওয়াহেদ। কিন্তু কিছুদিন ধরে একটি প্রভাবশালী চক্র তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই চক্র তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে শুরু করে।

 

 

গত ২৬ এপ্রিল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লিটন পিতাঃ আসলাম, মোস্তাকিন পিতা- মৃত. আজিমুদ্দিন,  আশরাফুল, পিতা- এছা ভয়ভীতি দেখাতে শুরু করে । তিনি তাদেরকে প্রশ্ন করেন যে, কিসের চাঁদা এবং কে তাদের চাঁদা নিতে পাঠিয়েছে? তারা বলে যে, জিয়া (পিতা- হযরত শাহ) আমাদেরকে চাঁদার টাকা নিতে পাঠিয়েছে। ওয়াহেদ চাঁদা দিতে আপত্তি জানালে তারা তার সাথে খারাপ ব্যবহার করে।

 

 

ভুক্তভোগীর দাবি, গত কয়েকদিন আগে বিক্রিকেন্দ্রে গিয়ে চাঁদা দাবি করা হয়। তিনি রাজি না হওয়ায় চাঁদাবাজরা কেন্দ্রটি জোরপূর্বক বন্ধ করে দেয় এবং পুনরায় চাল বিক্রি করলে কঠোর পরিণতির হুমকি দেয়। এতে করে এলাকার নিম্নআয়ের মানুষ নির্ধারিত দামে চাল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

 

 

এ ঘটনায় ডিলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে নিজের নিরাপত্তা এবং বিক্রিকেন্দ্র চালুর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, খাদ্যবান্ধব কর্মসূচি দরিদ্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

এ ধরনের কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে চাল বিক্রি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

 

 

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.