মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৮১°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: NW at ৩.৯৯ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

ল্যাবএইড পরিচালকের বিরুদ্ধে দেহরক্ষীকে মারধরের অভিযোগ

ল্যাবএইড পরিচালকের বিরুদ্ধে দেহরক্ষীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

ল্যাবএইড গ্রুপের নির্বাহী পরিচালক পারিসা শামীম ও তার বাগদত্তার বিরুদ্ধে এক দেহরক্ষীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। আহত দেহরক্ষী শাহীনুর ইসলাম, যিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১ মে) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পারিসা শামীম ও তার বাগদত্তা সামি দেহরক্ষী শাহীনুর ইসলামকে সেখানে ডেকে নেন। একপর্যায়ে বাকবিতণ্ডা হলে সামি মদের বোতল দিয়ে শাহীনুরের মাথায় আঘাত করেন। এতে তার কপাল ফেটে রক্তপাত শুরু হয়।

প্রাণ বাঁচাতে শাহীনুর সেখান থেকে পালিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রাতেই ধানমন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযোগটি এখনো নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়নি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভুক্তভোগী শাহীনুর ইসলাম দাবি করেছেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল। এমনকি তাকে ল্যাবএইডের ধানমন্ডি শাখার পরিবর্তে মিরপুর শাখায় উচ্চ বেতনে চাকরির প্রস্তাব দিয়ে মীমাংসার চেষ্টা করা হয়।

অন্যদিকে, ধানমন্ডি থানার ওসি (অপারেশন) রেজানুর রহমান জানিয়েছেন, উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

এ ঘটনায় ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও ল্যাবএইডকে ঘিরে চিকিৎসায় অবহেলা ও রোগীর স্বজনদের হুমকি দেওয়ার অভিযোগ উঠে এসেছে। নতুন এই ঘটনাটি প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.