বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

ঢাকা, ১৮ অক্টোবর ▪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।

 

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আগুনের এ ঘটনা ঘটে। কার্গো ভিলেজের ওই অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে সংস্থাটির চারটি ইউনিট কাজ করছে।

 

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশে একটি অংশে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।

 

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট চলাচলে কোনো প্রভাব পড়েনি।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.