মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮৯°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৪০%
Wind: NW at ৪.০১ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

পাথর রপ্তানির আড়ালে কাফ সিরাপ পাচার! বিএসএফের জালে কোটি টাকার চালান

পাথর রপ্তানির আড়ালে কাফ সিরাপ পাচার! বিএসএফের জালে কোটি টাকার চালান

মালদা প্রতিনিধি 

বাংলাদেশে পাথর রপ্তানির আড়ালে কোটি টাকার কাফ সিরাপ পাচারের অভিযোগে এবার নাম জড়ালো তৃণমূল নেতা ও ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মারুফ শেখের। ঘটনাকে কেন্দ্র করে মহদীপুর সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মহদীপুর সীমান্তে বাংলাদেশগামী একটি পাথরবোঝাই লরি আটক করে বিএসএফ। জানা যায়, লরিটি পাথর নিয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল। সীমান্তে বিএসএফ ও কাস্টমসের যৌথ তল্লাশিতে লরি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কাফ সিরাপ।

তল্লাশিতে মোট ২২ হাজার ৮০০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। উদ্ধার হওয়া কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ঘটনায় আকরামুল শেখ নামে লরির চালককে আটক করেছে বিএসএফ।

এদিকে, এই ঘটনায় মহদীপুর সীমান্তের ক্লিয়ারেন্স এজেন্ট মারুফ শেখের নাম সামনে এসেছে। তিনি ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবেও পরিচিত।

মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি হৃদয় ঘোষ অভিযোগ করে বলেন, মারুফ শেখ দীর্ঘদিন ধরে সীমান্তে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁর কারণে বৈধ রপ্তানিকারকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি আরও দাবি করেন, তৃণমূলের সরকার থাকাকালীন অনেকেই ভয়ে মুখ খুলতে পারেননি। তবে এবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং মারুফ শেখের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ী মহলের একাংশ।

ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অভিযোগের বিষয়ে মারুফ শেখের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.