নিজস্ব প্রতিবেদক
বার্ধক্যজনিত একাধিক জটিলতায় ভুগছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা ভালো ছিল না। কলকাতার নিউ টাউনে নিজ বাসভবনে চিকিৎসকদের তত্ত্বাবধানে অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, গত শুক্রবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়লে দ্রুত তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসায় সাড়া মিললেও তার অবস্থা এখনো সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে।
