শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

ঘুম, বই না সিনেমা? আজ সিদ্ধান্ত নেয়ার সময় আছে, কারণ রাতটা বড়

ঘুম, বই না সিনেমা? আজ সিদ্ধান্ত নেয়ার সময় আছে, কারণ রাতটা বড়

নিজস্ব প্রতিবেদক, ২১ ডিসেম্বর, রোববার—আজ বছরের দীর্ঘতম রাত। শীতকালীন অয়নান্তের কারণে আজকের রাতটি অন্যান্য রাতের তুলনায় কিছুটা বড়, আর দিনের আলো থাকবে সবচেয়ে কম সময়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, আজ সূর্য কর্কটক্রান্তি থেকে সবচেয়ে দূরে অবস্থান করে, যার ফলে উত্তর গোলার্ধে দিন ছোট ও রাত দীর্ঘ হয়।

আজকের এই দীর্ঘ রাতে চাঁদের আলো যুক্ত হওয়ায় প্রকৃতিতে এক ধরনের নীরব সৌন্দর্য বিরাজ করবে। শহর কিংবা গ্রামের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দীর্ঘ সময় রাত উপভোগ করার সুযোগ মিলবে। অনেকেই এই বিশেষ রাতটিকে কাজে লাগাতে পারেন ভিন্নভাবে—চাইলেই একটি বই পড়ে শেষ করা যাবে, প্রিয় কোনো সিনেমা দেখার জন্য সময়ের চিন্তা থাকবে না, কিংবা ঘুমপ্রিয়রা নিতে পারেন একটু বাড়তি বিশ্রাম।

শীতের হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস আর দীর্ঘ রাত মিলিয়ে আজকের রাতটি হয়ে উঠতে পারে আরও আরামদায়ক ও উপভোগ্য। বিশেষ করে শীতের এই সময়টিতে পরিবার বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য এটি হতে পারে এক অনন্য সুযোগ।

উল্লেখ্য, আজকের পর থেকে ধীরে ধীরে রাত ছোট হতে শুরু করবে এবং দিন বড় হতে থাকবে। প্রকৃতির এই পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনে নতুন গতি এনে দেয়। তাই বছরের দীর্ঘতম এই রাতটি স্মরণীয় করে রাখতে অনেকেই ভিন্ন আয়োজন বা ব্যক্তিগত সময় কাটানোর পরিকল্পনা করছেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.