নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। বর্তমানে তিনি একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন বলে পরিবার জানিয়েছে।
ঘটনার তিনদিন আগে—সোমবার (৮ ডিসেম্বর)—হাদি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, রাজনৈতিক সংগ্রামের মাঠেই রাজনীতিবিদের মৃত্যু হওয়া উচিত বলে তিনি বিশ্বাস করেন।
হাদির ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে
