সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের চাঁপাই’র উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের চাঁপাই’র উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নতুন অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের চাঁপাই’। তথ্যপ্রযুক্তির এই যুগে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের কাঁঠাল বাগিচায় পোর্টালটির নিজস্ব কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের চাঁপাই পত্রিকার সম্পাদক ও প্রকাশক বারিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহা. সোলাইমান বিশু, পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল এবং আলোকিত গৌড় অনলাইন পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইন সংবাদমাধ্যমের ভিড়ে ‘আজকের চাঁপাই’ নিজস্ব স্বকীয়তা বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জেলার মানুষের মুখপত্র হিসেবে কাজ করবে। চাঁপাইনবাবগঞ্জের লোকজ ঐতিহ্য, সংস্কৃতি, গ্রামীণ অর্থনীতি এবং অবহেলিত মানুষের নানা সমস্যা তুলে ধরতে পোর্টালটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, ব্যবসায়ী শামসুল হক গানু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাবেক কাউন্সিলর মাইদুল ইসলাম, আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের চাঁপাই’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.