সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

সোনামসজিদ বন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ দ্বিতীয় দিনেও অব্যাহত

সোনামসজিদ বন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ দ্বিতীয় দিনেও অব্যাহত

স্টাফ রিপোর্টার: আব্দুল বাতেন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অযৌক্তিক হয়রানির অভিযোগ তুলে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। সমাধানের লক্ষ্যে আলোচনায় বসেও কোনো ফল না আসায় আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এতে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকের জট সৃষ্টি এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গত মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। বিক্ষোভ সমাবেশে সিঅ্যান্ডএফ কর্মচারীদের পক্ষে মো. ওয়াসিম আকরামসহ অন্যান্য বক্তারা কাস্টমস কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন।

বক্তারা বলেন, তুচ্ছ বিষয় নিয়ে কর্মচারীদের অযথা হয়রানি, কোনো কারণ ছাড়াই কার্ড আটকে রাখা, ফাইল জমা দেওয়ার পর নতুন জটিলতা সৃষ্টি এবং আগে থেকে না জানিয়ে নতুন নিয়ম প্রয়োগের মাধ্যমে নানা সমস্যার সৃষ্টি করা হচ্ছে।

আন্দোলনকারীদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তাদের অশোভন আচরণ এবং নিয়মবহির্ভূতভাবে পণ্যের চালানে অতিরিক্ত ট্যাক্স বা জরিমানা আদায়ের মতো ঘটনা ঘটছে। এমনকি রাতের বেলায় দীর্ঘ সময় অফিসে এসি চালিয়ে রাখার বিষয়টিও তারা হয়রানির অংশ হিসেবে উল্লেখ করেন।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, কোনো আমদানিকারকের ২০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক থাকলে পণ্য পরীক্ষার নামে কোনো কারণ ছাড়াই সব ট্রাক পানামার ভেতরে নিয়ে আনলোড করার নির্দেশ দেওয়া হয়। এতে অতিরিক্ত খরচ আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের বহন করতে হচ্ছে।

অবিলম্বে এসব স্বেচ্ছাচারিতা বন্ধ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এ ব্যাপারে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুর রহমান বলেন, “৪ নভেম্বর বুধবার বিকেলে এক সভায় আলোচনার মাধ্যমে সমাধানের কথা ছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কমিশনার সাহেব না আসায় আলোচনা ফলপ্রসূ হয়নি। তাই আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”

অন্যদিকে, সোনামসজিদ স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, বুধবার (৪ নভেম্বর) বিকেলে কমিশনারের সঙ্গে আলোচনার কথা ছিল। আলোচনা হয়েছে কি না, তা বলতে পারবেন না। কারণ তিনি বাইরে রয়েছেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.