সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

শিবগঞ্জে বালুর মধ্যে পুঁতে রাখা নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

শিবগঞ্জে বালুর মধ্যে পুঁতে রাখা নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই নবজাতকের ঠাঁয় হলো রাজশাহীর বোয়ালিয়াস্থ ছোটমনি নিবাসে। 

বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় আনুষ্ঠানিকভাবে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজশাহীর বোয়ালিয়াস্থ ছোটমনি নিবাসের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

 

শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় মঙ্গলবার সকালে জালমাছ মারির একটি আমবাগান থেকে বালির মধ্যে পুতে রাখা অবস্থায় একটি নবজাতক শিশু কন্যা উদ্ধার করে জালমাছমারির বাসিন্দা গোলাপ হোসেন। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং সেখানে ডাক্তার শিশুটি সুস্থ রয়েছে বলে নিশ্চিত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। পরে আইনি কার্যক্রম শেষে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজশাহীর বোয়ালিয়াস্থ ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.