সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর (কাঠালিয়াপাড়া) এলাকার মৃত তাজেবুল হকের ছেলে। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক ও স্বাস্থ্যবিষয়ক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ আগস্ট বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী জীববিজ্ঞানের বই চাইলে শিক্ষক গোলাম কবির তাকে ২৩ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ে আসতে বলেন। পরে ওই ছাত্রী নির্ধারিত সময়ে বিদ্যালয়ে গেলে শিক্ষক তাকে স্কুল শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিসকক্ষে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে দরজা-জানালা বন্ধ করে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া হয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা অফিসকক্ষের গ্লাস ভেঙে ফেলেন। পরে ওই ছাত্রী মানসম্মানের ভয়ে বাথরুমে গিয়ে আশ্রয় নেয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর চাচা মো. শাহজাহান আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (সংশোধিত ২০২০) ১০ ধারায় গোলাম কবিরকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুস সালাম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. নাজমুল আজম।

রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুস সালাম সন্তোষ প্রকাশ করে বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের নৈতিকতাবিবর্জিত আচরণ অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ফলে ভবিষ্যতে কোনো শিক্ষক এ ধরনের অপরাধে জড়ানোর সাহস পাবেন না বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল আজম বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়নি। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় তার মক্কেলকে সাজা দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

অবরোধ ও বিক্ষোভ:

ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে বহিষ্কার ও চাকরিচ্যুতসহ বিভিন্ন দাবিতে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেন। পরদিনও একই দাবিতে সকালে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা এ মামলার বিচারিক প্রক্রিয়ার একটি পর্যায়ের সমাপ্তি হলো।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.