সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলমের ছেলে।

স্থানীয়রা জানান, দুই দিন আগে নানাবাড়িতে বেড়াতে আলাতুলি ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকায় আসে আব্দুর রহমান। সোমবার সকালে বাড়ির পাশে একটি খালের পানিতে পড়ে যায় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.