বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

শিবগঞ্জে মাছের হাউসে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

শিবগঞ্জে মাছের হাউসে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাছ চাষের হাউসে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান পিনাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শংকর মাদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পিনাস ওই গ্রামের মৃত বাইরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাছ চাষের হাউসে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রহমান। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.