সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

রহনপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ

রহনপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম ও কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান (টেক্কা)।

এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.