বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

শিবগঞ্জে ৫০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

শিবগঞ্জে ৫০ গ্রাম  হেরোইনসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫০ গ্রাম কথিত হেরোইনসহ মোঃ আনারুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর ভোদাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবির এসআই (নিঃ) ইমরান হোছাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় শ্যামপুর ভোদাপাড়া এলাকার মোঃ নুরুল ইসলামের গোয়ালঘরের সামনে থেকে আনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে তার হেফাজত থেকে ৫০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার আনারুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর ভোদাপাড়া গ্রামের মোঃ এরফান আলী ওরফে ভঘুর ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.