বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.১৯°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮১%
Wind: E at ২.৯৬ M/S
বৃহস্পতিবার
২৪.৪৮°C / ২৪.৪৮°C
শুক্রবার
২৯.৪৪°C / ২৯.৪৪°C
শনিবার
৩৩.২৬°C / ৩৩.২৬°C
রবিবার
৩১.৩৩°C / ৩১.৩৩°C
সোমবার
২৮.২°C / ২৮.২°C
মঙ্গলবার
২৬.০৮°C / ২৬.০৮°C
বুধবার
২৫.০৩°C / ২৫.০৩°C

বাল্যবিয়ে নয়, পুলিশ হতে চায় সামিরা—পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন

বাল্যবিয়ে নয়, পুলিশ হতে চায় সামিরা—পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার 

বাল্যবিয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির হয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। সে জানায়, পরিবার তাকে বিয়ে দিতে চাইলেও সে বাল্যবিয়ে করতে চায় না। পড়াশোনা করে ভবিষ্যতে পুলিশ হতে চায় সে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঘটনাটি ঘটে। শিক্ষার্থীর অনুরোধের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম তার পরিবারের সদস্যদের কার্যালয়ে ডেকে নেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও সেখানে উপস্থিত করা হয়।

পরে ইউএনও শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বাল্যবিয়ের ক্ষতিকর দিক এবং এর আইনগত পরিণতি সম্পর্কে বোঝান। পরিবারের সদস্যরা তাকে এখনই বিয়ে দেবেন না বলে প্রশাসনকে জানান।

শিক্ষার্থীর পড়াশোনা যাতে কোনোভাবেই বন্ধ না হয়, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বই, ব্যাগ, পোশাকসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্য তাকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

সামিরা (ছদ্মনাম) জানায়, সে পড়াশোনা করে ভবিষ্যতে পুলিশ হতে চায়। তার সেই স্বপ্ন পূরণে উপজেলা প্রশাসন পাশে থাকার আশ্বাস দিয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সামিরা যেন নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং তার স্বপ্ন পূরণের পথে কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়টি প্রশাসন নজরে রাখবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.