গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, প্রধান শিক্ষক ইলিয়াস আলী ও ইয়াসমিন সুলতানা সীমা।
পরে উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে একটি করে ফুটবল তুলে দেওয়া হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
