(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্যাতিত, দুঃস্থ নারী ও শিশুদের মাঝে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) এর আয়োজনে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মাওলানা কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা আমির মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি মাওলানা বাবুল ইসলাম, সহকারী সেক্রেটারি দুরুল হোদা আনসারী, শিবগঞ্জ পৌর আমির আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অনুদানের উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের স্বাবলম্বী করে তুলতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষেরও এগিয়ে আসা প্রয়োজন।
অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা সরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
