শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

গোমস্থাপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গোমস্থাপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

 

 

 

  গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

 

 

"চলো বদলাই, দেশ বদলাই, ভবিষ্যৎ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের 

 

গোমস্তাপুর উপজেলার  রহনপুরে পরিস্কার অভিযান,  সচেতনতামূলক  লিফলেট বিতরণ ও ডাস্টবিন বিতরণ করা  হয়েছে। 

 

 

শনিবার (২২ আগস্ট)    স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন “তুমিই বাংলাদেশ” এর উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর রেলওয়ে স্টেশন বাজারে  এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকার  বিভিন্ন মোড়ে মোড়ে পরিস্কার অভিযান, জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও ডাস্টবিন  বিতরণ করেন। 

 

 

 অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. গোলাম সারোয়ার। গোমস্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শহিদুল ইসলাম ও নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) এর প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী তৌহিদ সারোয়ার। এসময় বক্তারা বলেন,

 

 

পরিষ্কার-পরিচ্ছন্নতা সুস্থ জীবন, সুন্দর মন এবং উন্নত সমাজের ভিত্তি। আমাদের চারপাশ পরিষ্কার রাখলে রোগ-জীবাণু দূরে থাকে, শরীর ভালো থাকে এবং কাজের স্পৃহা বাড়ে। ধর্মীয় ও সামাজিক—উভয় দিক থেকেই পরিচ্ছন্নতা আমাদের বড় দায়িত্ব।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.