গোমস্তাপুর প্রতিনিধি: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ২য় রানারআপ হওয়া শাহাদাত আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার রাতে গোমস্তাপুরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমানের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় শাহাদাত আলমের গর্বিত পিতা কলেজ শিক্ষক রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা, তার কোচ শুভসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শাহাদাত আলমের সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
