শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

চাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা, অবমুক্ত টিয়াপাখি

চাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা, অবমুক্ত টিয়াপাখি

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পাখি শিকার করবেন না—এ মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে টিয়াপাখিসহ মিনার আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে শিকার করা টিয়াপাখিগুলো উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা টিয়াপাখিগুলো শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এ সময় তিনি পাখি শিকার বন্ধে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা জানান, প্রকৃতির ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বিচারে পাখি শিকার বন্ধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.