শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

ভোলাহাটে ৩১০ ভারতীয় চোরাই মোবাইল সহ নারী গ্রেফতার

ভোলাহাটে ৩১০ ভারতীয় চোরাই   মোবাইল সহ নারী গ্রেফতার

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মোছা. জেসমিন খাতুন (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

শুক্রবার দিবাগত  (১৫ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাদুনগর গ্রামের মো. মঞ্জুর হোসেনের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির দক্ষিণ দুয়ারি মাটির শয়নকক্ষ থেকে একটি নীল রঙের বড় প্লাস্টিকের বস্তায় বিভিন্ন বান্ডেলে রাখা ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় মঞ্জুর হোসেনের স্ত্রী মোছা. জেসমিন খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ঘটনায় ভোলাহাট থানায় দুপুরে  একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

ভোলাহাট থানার ওসি আব্দুল বারেক শনিবার সন্ধ্যায়  এর সত্যতা নিশ্চিত করেন।

 

 

 

 

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.