সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

গোমস্তাপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোমস্তাপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উত্তরবঙ্গের জনপ্রিয় দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রহনপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এনায়েত করিম তোকি, আসাদুল্লাহ আহমদ, আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল এবং সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাই টিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েল।

আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলার প্রশংসা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরছে। ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে দৈনিক করতোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.