স্টাপ রিপোর্টার
দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্যমত প্রয়োজন। তিনি বলেন, গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার হওয়া জরুরি এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় স্বার্থের চেয়ে প্রতিবেশী দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জুলাইযোদ্ধা আল বশরী সোহান, সাইমুন সাদাব, সাংবাদিক আহসান হাবিবসহ অন্যান্যরা।
