বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের আত্মনির্ভরশীল করতে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের আত্মনির্ভরশীল করতে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ:

চোরাচালান, মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে সীমান্ত এলাকার বেকার যুবকদের দূরে রেখে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’-এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ে সীমান্ত এলাকার ২৫ জন বেকার যুবককে এক মাসব্যাপী মোবাইল সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.