গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুল হক, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র তারিক আহমেদ, সাংবাদিক ও বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, জুলাই যোদ্ধা রাসেল আলী ও আল মামুনসহ অন্যান্যরা।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
