শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
রবিবার
২৫.৫৮°C / ২৫.৫৮°C
সোমবার
২৬.২২°C / ২৬.২২°C
মঙ্গলবার
৩০.৪২°C / ৩০.৪২°C
বুধবার
৩১.৩৯°C / ৩১.৩৯°C
বৃহস্পতিবার
২৮.২৬°C / ২৮.২৬°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৭.৩৩°C / ২৭.৩৩°C

শিরোনাম: নাচোল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের সঙ্গে ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিরোনাম: নাচোল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের সঙ্গে ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৩নং নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ইউনিয়নবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় নাচোল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল।

সভায় ইউনিয়নবাসীর বিভিন্ন সমস্যা, চাহিদা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, রাজবাড়ী কলেজের প্রভাষক হুমায়ুন কবির আজম, খলিলুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, সাবেক সহ-সাধারণ সম্পাদক শারিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা আশরাফুল হক এবং ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান, শাহজাহান আলী ও জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে ৩নং নাচোল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নসংক্রান্ত মতামত খোলামেলাভাবে তুলে ধরেন। বক্তারা জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.